রাষ্ট্রীয় সম্মানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


মেহেরাজ হোসেন সুজন    |    ০৯:৫৯ পিএম, ২০২০-১২-২৫

রাষ্ট্রীয় সম্মানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার নিবাসী মরহুম সপেফ উদ্দিন এর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ-মোশাররফ হোসেন(৭৮) প্যারালাইসিস রোগে আক্রান্ত ও বাধর্ক্য জনিত কারনে শুক্রবার  নিজ বাড়িতে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন । ১৯৭১ সালে পাক বাহীনির বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে ৬নম্বর সেক্টরের ১৭৬৮ গেজেটে দায়িত্বে ছিলেন তিনি।

শুক্রবার বিকাল ৩ টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন এই বীর মুক্তিযোদ্ধা।রাষ্ট্রীয় সম্মান প্রদানের মাধ্যমে প্র‍য়াত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন কে শ্রদ্ধা প্রদান ও দাফন সম্পন্ন করা হয়।
সন্ধ্যা ৬ ঘটিকায় নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট এলাকায় তার নিজ বাড়ির সামনে নানিয়ারচর থানা এস আই মোঃ- রাজু আহমেদ এর নেতৃত্বে একটি ইউনিটি নিয়ে  গার্ড  অব অনার প্রদান করে।

পরে  নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি ও নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর পরিবারের সাথে সহমর্মিতা প্রদান করেন। এশার নামাজ শেষে বুড়িঘাট গোরস্তানে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়।